বিষয়বস্তুতে চলুন

শায়খ আমু

সুফিবাংলা থেকে
পঞ্চম হিজরি শতকহেরাত, আফগানিস্তান

শায়খ আমু (আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হামযা) হেরাতের একজন সুফি শায়খ, কুনিয়াত আবু ইসমাঈল। সফিনাতুল আউলিয়া জানায়, ‘আমু’ উপাধিটি তাঁকে দিয়েছিলেন আবুল আব্বাস নাহাভান্দি।[১] (বইয়ের সূচিপত্রে নামটি ভুল করে ‘উমর’ পড়া যায়; শিরোনামে স্পষ্টতই ‘আমু’।)

এই নিবন্ধ এখন শুধু সফিনাতুল আউলিয়া-র একটিমাত্র বিবরণের ওপর দাঁড়িয়ে; দ্বিতীয় কোনো সূত্রে তাঁকে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।

আধ্যাত্মিক সাধনা ও বায়আত

বইয়ের বর্ণনায় তিনি বহু শায়খ এবং শায়খুল ইসলাম (আনসারী) থেকে উপকৃত হন।[১]

ইন্তেকাল ও মাজার

বইয়ে তাঁর বয়স নব্বইয়ের কোঠায় এবং রজব মাসে ইন্তেকালের কথা আছে; সালের অঙ্ক অস্পষ্ট বলে এখানে দেওয়া হলো না। মাজার হেরাতে জামে মসজিদের কাছে।[১]

মাজার, খানকা ও স্মৃতিস্থান

মাজারশায়খ আমুর মাজার
জামে মসজিদের কাছে, হেরাত (সফিনাতুল আউলিয়ার বর্ণনা)

তথ্যসূত্র

  1. ↑ ১.০ ১.১ ১.২ দারা শিকোহ, সফিনাতুল আউলিয়া, উর্দু অনু. মুহাম্মদ ওয়ারিস কামিল (লাহোর: মাদানী কুতুবখানা), পৃ. ১৯৭।
মূল লেখক: Abdullah Jobair