শাইবান রাঈ
অবয়ব
| আবু মুহাম্মদ শাইবান আর-রাঈ شيبان الراعي | |
|---|---|
| ইংরেজিতে | Shayban al-Ra'i |
| কুনিয়াত | আবু মুহাম্মদ |
| ব্যক্তিগত তথ্য | |
| দেশের নাম দেওয়া হয়নি | |
আবু মুহাম্মদ শাইবান আর-রাঈ (মেষপালক শাইবান) ছিলেন ইবাদতে অগ্রগণ্য ও আল্লাহর ওপর নির্ভরশীল সাধক। আবু নুআইম আল-ইসফাহানি তাঁর হিলইয়াতুল আউলিয়া গ্রন্থে প্রাচীন সুফি-সাধক ও আবেদদের অংশে তাঁকে ‘আল্লাহমুখী ও সচেতন’ বলে পরিচয় দিয়েছেন।[১]
চরিত্র ও আদর্শ
সিফাতুস সাফওয়ায় আছে, খলিফা হারুনুর রশীদ হজের সময় শাইবানকে ডেকে উপদেশ চান। শাইবান আরবি ভালো না জানায় নাবাতি ভাষায় অনুবাদকের মাধ্যমে বলেন, যিনি নিরাপদ স্থানে পৌঁছানোর আগেই আপনাকে ভয় দেখান, তিনি সেই ব্যক্তির চেয়ে বেশি হিতৈষী যিনি ভয় আসার আগেই আপনাকে নিরাপদ মনে করান। তাঁর পরামর্শ ছিল প্রজাদের মধ্যে ন্যায়বিচার ও সমতা রক্ষা করা।[২]
তথ্যসূত্র
- ↑ আবু নুআইম আল-ইসফাহানি, হিলইয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া (কায়রো: আস-সাআদা, ১৩৯৪ হি./১৯৭৪ খ্রি.), খণ্ড ৮, পৃ. ৩১৭ (শামেলা সংস্করণ, পিডিএফ পৃ. ১৭৪০)।
- ↑ ইবনুল জাওযি, সিফাতুস সাফওয়া (বৈরুত: দারুল মারিফা, ২য় মুদ্রণ ১৩৯৯ হি./১৯৭৯ খ্রি.; তাহকিক: মাহমুদ ফাখুরি ও মুহাম্মদ রাওয়াস কালআজি), খণ্ড ৪, পৃ. ৫০২ (শামেলা সংস্করণ, পিডিএফ পৃ. ৫০৯)।