বিষয়বস্তুতে চলুন

আমর বাজালী

সুফিবাংলা থেকে

আমর ইবনে জারীর আল-বাজালী বাজিলা গোত্রের সঙ্গে সম্পর্কিত একজন সাধক। আবু নুআইম হিলইয়াতুল আউলিয়া-য় বলেছেন, তিনি প্রথমে ‘মজযুব’ (আল্লাহর টানে আকৃষ্ট) ছিলেন, পরে ‘মাহবুব’ (প্রিয়) হন।[১] জন্ম-মৃত্যুর সাল, পিতার নাম, শিক্ষক ও বাসস্থান সম্পর্কে হিলইয়ার এই অংশে কোনো তথ্য নেই।

আধ্যাত্মিক সাধনা ও বায়আত

আমরের নিজের বর্ণনায় আছে, কুফায় একদল তরুণের সঙ্গে বের হয়ে তিনি যখন পাপ করতে উদ্যত হন, তখন অদৃশ্য এক কণ্ঠ কুরআনের একটি আয়াত শুনিয়ে তাঁকে সতর্ক করে। এটিই ছিল তাঁর তওবার কারণ।[১]

তথ্যসূত্র

  1. ↑ ১.০ ১.১ আবু নুআইম আল-ইসফাহানি, হিলইয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া (কায়রো: মাতবাআতুস সাআদা, ১৩৯৪ হি./১৯৭৪ খ্রি.), খণ্ড ১০, পৃ. ১৩৫ (শামেলা সংস্করণ, পিডিএফ পৃ. ২০৭১)।
মূল লেখক: Abdullah Jobair